1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মানবতার স্পর্শে ঘুরে দাঁড়ালেন বিরামপুর বড় মাঠের মাখা বিক্রেতা ‘গয়া কাকা’ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মানবতার স্পর্শে ঘুরে দাঁড়ালেন বিরামপুর বড় মাঠের মাখা বিক্রেতা ‘গয়া কাকা’

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর পৌর শহরের বড় মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে ফুচকা, চটপটি ও মাখা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন সবার পরিচিত মুখ ‘গয়া কাকা’। সহজ-সরল এই পরিশ্রমী মানুষটি হঠাৎ অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এর সাথে যুক্ত হয় আরেকটি বড় বিপদ—তার উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি নষ্ট হয়ে যাওয়া। ফলে পরিবার-পরিজন নিয়ে তিনি চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করতে বাধ্য হন।

পরিস্থিতি এতটাই কঠিন হয়ে ওঠে যে, সংসার চালানোই হয়ে পড়ে অনিশ্চিত। এমন অবস্থায় স্থানীয় কিছু সচেতন ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গয়া কাকার মানবিক কাহিনী তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য সহৃদয় মানুষ তার পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন।

গয়া দাদার চিকিৎসা ও প্রয়োজনীয় অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে স্থানীয় ক্রীড়া সংগঠন ভিক্টর স্পোর্টিং ক্লাবসহ আরও অনেক মানবিক সংগঠন ও ব্যক্তি। পাশাপাশি বিরামপুর বড় মাঠের খেলোয়াড়, সংগঠক ও সমাজসেবীরা সম্মিলিতভাবে তার চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

শুধু চিকিৎসাতেই থেমে থাকেনি সহায়তার হাত। পরবর্তীতে সবার সম্মিলিত উদ্যোগে গয়া কাকার নষ্ট হয়ে যাওয়া ভ্যানটি মেরামত করে দেওয়া হয় এবং পুনরায় ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে তাকে প্রদান করা হয়। এতে করে তার নতুন করে জীবনযুদ্ধ শুরু করার পথ সুগম হয়।

সবচেয়ে আনন্দের বিষয় হলো—
গয়া কাকা বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। সম্প্রতি বিরামপুর বড় মাঠে একটি খেলা চলাকালীন সময়ে তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে আবারও চটপটি ও মাখা বিক্রি শুরু করেছেন। দীর্ঘদিন পর তাকে কাজে ফিরে আসতে দেখে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়।

এই দৃশ্য উপস্থিত অনেকের মন ছুঁয়ে যায়। একসময় যিনি অসহায় অবস্থায় জীবনযুদ্ধ থামিয়ে দিতে বসেছিলেন, তিনি আজ আবার নতুন উদ্যমে নিজের অবস্থানে ফিরে এসেছেন—এ যেন মানবতার এক জীবন্ত দৃষ্টান্ত।

গয়া দাদার এই ঘুরে দাঁড়ানোর পেছনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা। বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমীর পরিচালক মুশফিকুর রহমান, সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি ইব্রাহীম মিঞা, কনটেন্ট ক্রিয়েটর ফাহিম সরকারসহ যাদের প্রচেষ্টায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সহায়তার দ্বার উন্মুক্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park