1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাঠ চষে বেড়ানো তিন নেতা অ্যাডভোকেট চান, মেয়র প্রার্থী মাহবুব আকন্দ এবং নান্দাইল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের যৌথ ঈদ শুভেচ্ছা বিনিময়ে জনগণের গণজোয়ার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মাঠ চষে বেড়ানো তিন নেতা অ্যাডভোকেট চান, মেয়র প্রার্থী মাহবুব আকন্দ এবং নান্দাইল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের যৌথ ঈদ শুভেচ্ছা বিনিময়ে জনগণের গণজোয়ার।

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি এবং শুভেচ্ছা বিনিময় করেছেন নান্দাইলের বিশিষ্ট তিন জননেতা। ঈদের পরের দিন সকাল থেকেই নান্দাইলের বিভিন্ন এলাকায় এই তিন নেতার যৌথ গণসংযোগ ও কুশল বিনিময়কে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে এক অভূতপূর্ব গণজোয়ারের সৃষ্টি হয়।

​এবারের ঈদ শুভেচ্ছা বিনিময়ে নজর কেড়েছেন এবং সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন বিশিষ্ট আইনজীবী ও জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নান্দাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহবুব আকন্দ এবং ৩নং নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নুরুল আমিন। তিন শীর্ষ নেতার একসঙ্গে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়া স্থানীয় রাজনীতিতে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

​শুভেচ্ছা বিনিময়কালে গণমাধ্যমের সাথে আলাপকালে অ্যাডভোকেট চান বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব ও ত্যাগের মহিমা। ত্যাগের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার প্রত্যাশা। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।”

​পৌরবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নান্দাইল পৌরসভার মেয়র পদপ্রার্থী মাহবুব আকন্দ তাঁর বক্তব্যে বলেন, “পৌর এলাকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা এবং একটি আধুনিক ও সেবামূলক পৌরসভা গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঈদের এই পবিত্র ক্ষণে আমি পৌরবাসীকে শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে নান্দাইল পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়নে আপনাদের দোয়া ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করি।”
​৩নং নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নুরুল আমিন ইউনিয়নের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “৩নং নান্দাইল ইউনিয়নকে একটি আদর্শ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করার যে সুযোগ আপনারা আমাদের দিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আসন্ন নির্বাচনে আপনাদের রায় নিয়ে আমরা নান্দাইলের প্রতিটি পাড়া-মহল্লার উন্নয়ন নিশ্চিত করতে চাই।”
​শুভেচ্ছা বিনিময়কালে তিন জননেতা সাধারণ মানুষের সঙ্গে কোলাকুলি করেন, মুরুব্বিদের দোয়া নেন এবং তরুণদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন। উপস্থিত সাধারণ মানুষ তাঁদের প্রিয় তিন নেতাকে একসাথে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন।

​যৌথ এই শুভেচ্ছা বিনিময়কালে তাঁদের সঙ্গে আরও অংশ নেন নান্দাইল উপজেলা জামায়াতের আমির কাজী শামছুদ্দিন ও ভারপ্রাপ্ত সেক্রেটারি হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী পাঠাগার সম্পাদক শাহরিয়ার মাহমুদ শাকিল, ময়মনসিংহ জেলার বর্তমান শিবির সভাপতি শফিকুল ইসলাম হামিম, নান্দাইল উপজেলা যুব বিভাগের সভাপতি আরিফ খানসহ স্থানীয় বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park