1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাছখোলায় যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মাছখোলায় যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত।

সোহাগ হোসেন, সদর সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

সোহাগ হোসেন, সদর সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলায় আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘মাছখোলা যুব কল্যাণ পরিষদ’। সংগঠনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের জন্য দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস চেকআপ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৯টায় মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজের এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছখোলা যুব কল্যাণ পরিষদের সভাপতি রাশেদুল ইসলাম। তিনি তার বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও মানবিক কর্মসূচি পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন সংগঠনের সহ-সভাপতি মফিজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাসুদ রানা।এছাড়াও সংগঠনের অন্যতম সদস্য সাকিব হাসান, সুজন হোসেন, সবুজ হোসেন, রবিউল ইসলাম, আজিম, হানিফ সহ আরও অনেক স্বেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিলেন।

সকাল থেকেই স্থানীয় এলাকাবাসী বিশেষ করে বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষেরা এই সেবা নিতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান। ক্যাম্পে অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে কয়েকশ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পরীক্ষার পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরামর্শও প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park