1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা; ৪টি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালী প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা; ৪টি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং অভিযানে মহেশখালী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদেরকে জরিমানা করা  হয়েছে।

২৫ অক্টোবর (শনিবার) মহেশখালী উপজেলার  বড়মহেশখালী নতুন বাজার ও গোরকঘাটা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো: আবু জাফর মজুমদার। 

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে রাস্তা দখল, বিভিন্ন মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, হোটেলে  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রয় ইত্যাদি অভিযোগে মোট চারটি মামলায় ৪৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযান শেষে ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি বাজার পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বাজার পরিচালনায় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন মহেশখালী থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর রূপম কান্তি পাল, মহেশখালী উপজেলা ভূমি অফিসের নাজির ইন্দ্রজিত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার  বলেন, জনস্বার্থে মহেশখালীতে  বাজার তদারকি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park