1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী থেকে স্কুল ব্যাগে অস্ত্র নিয়ে যাচ্ছিলো লক্ষীপুর! পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন

মহেশখালী থেকে স্কুল ব্যাগে অস্ত্র নিয়ে যাচ্ছিলো লক্ষীপুর! পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ২

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পঠিত

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

চট্টগ্রাম মুখী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানোর সময় এক যাত্রীর কাছে থাকা স্কুল ব্যাগে তল্লাশির সময় একটি ছোট কম্বল মুড়ানো অবস্থায় দেশীয় তৈরী ৩টি এলজি উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ ।

১৭ আগস্ট (রবিবার) সকালে উপজেলার টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে আঞ্চলিক সড়কে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়া।

আটকরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার লামছড়ি এলাকার রবিউল হাসান (১৮) ও হৃদয় হোসেন (২২)। পুলিশ জানায়, রবিউল চকরিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। তল্লাশির সময় তার স্কুলব্যাগ থেকে কম্বলে মোড়ানো তিনটি এলজি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে হৃদয়কে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, অস্ত্রগুলো মহেশখালী থেকে কিনে লক্ষ্মীপুরে এক ব্যক্তির কাছে বিক্রি করতে যাচ্ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, আটক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park