1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী থেকে সমুদ্রপথে মায়ানমারে পাচারকালে সার ও এনার্জি ড্রিংক জব্দ’সহ আটক-৬ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহেশখালী থেকে সমুদ্রপথে মায়ানমারে পাচারকালে সার ও এনার্জি ড্রিংক জব্দ’সহ আটক-৬

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
কক্সবাজার জেলার মহেশখালী’র অভ্যন্তরীণ চ্যানেল নাজিরারটেক দিয়ে পাচারকালে ইউরিয়া সার ও রয়েল টাইগার এনার্জি ড্রিংকস্ ও বোট’সহ পাচারকারী চক্রের ৬ সদস্য’কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

১৪ ই জুন (শনিবার) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

আটককৃতরা হলেন করিমুল্লাহর পুত্র বোটের মালিক মোহাম্মদ নূর (প্রকাশ বার্মাইয়া মাআন্নুর) (৩৫), জাহেদ হোসেনের পুত্র মো. তারেক (১৭), আবু তাহেরের পুত্র মো. আরাফাত (১৯), মো. আলীর পুত্র মো. ফারুক (২১), আব্দুর রশিদের পুত্র মো. সাদ্দাম, (২০), সের আলীর পুত্র খাইরুল আমিন (২৮)। আটককৃতরা সকলেই কক্সবাজারের মহেশখালী থানার বাসিন্দা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ডের একটি দল কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেয়া হলে সেটি দ্রুতগতিতে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটি তল্লাশিতে ৭ লাখ ৮১ হাজার ৪১০ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২টি রয়েল টাইগার ড্রিংকস পাওয়া যায় এবং জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত সার ও এনার্জি ড্রিংক্স কক্সবাজার কাস্টমস এবং আটক পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোট কক্সবাজার মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park