1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাস জমি দখলমুক্ত; অবৈধভাবে গড়ে ওঠা একাধিক দোকানপাট উচ্ছেদ। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মহেশখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাস জমি দখলমুক্ত; অবৈধভাবে গড়ে ওঠা একাধিক দোকানপাট উচ্ছেদ।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া বাজারে সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

২৭ এপ্রিল(সোমবার) বেলা ১টার দিকে পরিচালিত এ অভিযানে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার। তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান স্থাপন করা হয়েছিল, যা স্থানীয়ভাবে চলাচল ও বাজার ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে যাচাই-বাছাই শেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলে জমি দখলমুক্ত করা হয় এবং ভবিষ্যতে কেউ যেন পুনরায় দখলের চেষ্টা না করে সে বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার আওতায় আনার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন মিজবাহ উদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কেরুনতলী এবং নোমান হোসেন, সার্ভেয়ার, মহেশখালী। উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে খাস জমি দখল করে গড়ে ওঠা এসব দোকানের কারণে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছিল এবং সাধারণ মানুষের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা এবং সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি খাস জমি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park