
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের পাশে হঠাৎ করে দুটি বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে আরও অনেক বৈদ্যুতিক খুটি। এতে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছে স্থানীয় জনসাধারণ। এমনিতেই ধলঘাটা ইউনিয়নের রাস্তা-ঘাট খুবই অবহেলিত ভাবে অনুন্নত অবস্থায় চলাচল করছে স্থানীয় জনসাধারণ।
২৭ জুলাই (রবিবার) সকালে সুতরিয়া বাজার টু সাপমারার ডেইল সড়কে ২ টি বৈদ্যুতিক খুঁটি সড়কের দিকে হেলে পড়ে। বিষয়টি স্থানীয় বিদ্যুৎ অফিসকে অবহিত করা হয়েছে। ফলে সকাল থেকে ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
স্থানীয় যুবক সোহাগ জানান, সকাল থেকে ২টি খুঁটি প্রধান সড়কে পড়ে রয়েছে। এতে পুরো ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সড়কে যানচলাচল বন্ধ থাকায় বর্তমানে জনসাধারণের চলাচলে খুবই কষ্টকর হয়ে পড়ছে! স্থানীয় জনসাধারণ মহেশখালী পল্লী বিদ্যুৎ কতৃপক্ষকে বিশেষ অনুরোধ করেছেন- যত দ্রুত সম্ভব উক্ত সমস্যা সমাধানে আপনারা এগিয়ে আসার জন্য।
মহেশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম বলেন, ‘আমরা খবর পেয়েছি। লাইনটি পল্লী বিদ্যুৎ সমিতি এর অধীনে। কিন্তু খুঁটিগুলো সোজা করতে আমরাও কাজ করছি।