1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর কালারমার ছড়া থেকে দুইটি অ’স্ত্রসহ যুবক আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীর কালারমার ছড়া থেকে দুইটি অ’স্ত্রসহ যুবক আটক

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
Oplus_131072

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্র (এলজি) সহ মো.আরিফ (২৭) নামের এক যুবক-কে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

১৫ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার আঁধারঘোনা বাজারের একটি সিএনজি (যার রেজিঃ নং কক্সবাজার-থ-১১-২৬৬৪) থেকে দুইটি অবৈধ অস্ত্রসহ তাকে আটক করা হয়। এই ঘটনায় একটি সিএনজিও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীলের নেতৃত্বে পুলিশের একটি দল আঁধারঘোনা উত্তর বাজারে রিদুয়ান কুলিং কর্নার এর সামনে তল্লাশি চালায়। অভিযান কালে একটি সবুজ কালারের সিএনজি থেকে দুইটি অবৈধ অস্ত্রসহ একজন যুবককে আটক করতে সক্ষম হয়েছে বলে জানান মহেশখালী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।

এই বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত দুইটি একনলা আগ্নেয়াস্ত্র (এলজি)সহ একজনকে আটক করতে সম্মত হয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে এই অস্ত্র পাচার করা হচ্ছিল, এরসাথে আরো কারা জড়িত আছে খতিয়ে দেখছে মহেশখালী থানা পুলিশ।

আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

আটক যুবক মো. আরিফ উপজেলার হোয়ানক ইউনিয়নের দক্ষিণ ছনখোলা পাড়া এলাকার মৃত মনছুর আহমেদের পুত্র বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park