
সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার শ্রী শ্রী আদিনাথ মন্দিরে অবস্তিত শ্রী শ্রী অদ্বৈত-অচ্যুত ধামে প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হয়েছে ১১তম শ্রী শ্রী চণ্ডী যজ্ঞানুষ্ঠান।
২৯-৩১ অক্টোবর তিন দিনের অনুষ্ঠানমালায় আজ ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) অদ্বৈত-অচ্যুত মিশন মহেশখালী উপজেলা শাখা ও শ্রী শ্রী অদ্বৈত-অচ্যুত ধাম এর উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে শ্রীমৎ স্বামী নারায়ণ পুরী মহারাজের প্রর্বতিত ১১তম শ্রী শ্রী চণ্ডী যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেলে শ্রীমৎ স্বামী দেবদীপানন্দ পুরী মহারাজ আগমন উপলক্ষে সনাতনীরা উলো ধ্বনি দিয়ে বরণ করে শ্রী শ্রী অদ্বৈত-অচ্যুত ধামে আগমন ঘটে। পরে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। এরপর জগতের কল্যাণে মাঙ্গলিক শ্রী শ্রী চণ্ডী যজ্ঞানুষ্ঠান শুরু করে।
সমগ্র অনুষ্ঠান পৌরহিত্যে করেন শ্রীমৎ স্বামী দেবদীপানন্দ পুরী মহারাজ, মোহন্ত মহারাজ শ্রী শ্রী তুলসীধাম, অদ্বৈত-অচ্যুত ধাম, অধীপতি ঋষি ধাম, সেবায়েত শ্রী শ্রী জগন্নাথ ধাম,বাণীগ্রাম বাঁশখালী চট্টগ্রাম।
উক্ত ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানে শ্রী শ্রী মা জগদ্ধাত্রী পুজা ও শ্রী শ্রী চন্ডী যজ্ঞের মন্ত্রে পুরো ধাম মুখরিত হয়ে ওঠে। মহেশখালী উপজেলার সর্বস্তরের সনাতনী সমাজের নর-নারীদের শ্রী শ্রী মা জগদ্ধাত্রী দেবীর আত্মার মিলন মেলায় পরিণত হয়।
আয়োজনমালা অনুসারে আগামীকাল ৩১ অক্টোবর (শুক্রবার) দীক্ষাদান অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হবে।