1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার; মানসিক অসুস্থতা নাকি পারিবারিক অশান্তি? - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহেশখালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার; মানসিক অসুস্থতা নাকি পারিবারিক অশান্তি?

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত


সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়া এলাকায় রিয়াজ উদ্দীন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। জানা গেছে, তার পিতা ভোলা জেলা থেকে এসে সেখানে বসতি স্থাপন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াজ উদ্দীন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরেও এ ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

৬ মে (বুধবার) সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি নামিয়ে আনা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুস সোলতান জানান, নিহত যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসার কিছু কাগজপত্র স্বজনরা দেখিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park