1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে মাংসের বাজারে মোবাইল কোর্ট; জরিমানা ১৬ হাজার টাকা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহেশখালীতে মাংসের বাজারে মোবাইল কোর্ট; জরিমানা ১৬ হাজার টাকা

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩১ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
পবিত্র শবে কদর উপলক্ষে বাজারে মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের মহেশখালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অতিরিক্ত মূল্যে গোশত বিক্রির অভিযোগে চারটি পৃথক মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

১৬ মার্চ (সোমবার) মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজার ও বড় মহেশখালী নতুন বাজারের গরু, মহিষ ও খাসীর গোশতের দোকানে এই বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানকালে অতিরিক্ত দামে মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর বিভিন্ন ধারায় চারটি পৃথক মামলায় মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রূপম কান্তি পাল।

অভিযান চলাকালে বিক্রেতাদের সতর্ক করে বলা হয়, কোনো অবস্থাতেই গরু বা মহিষের গোশত অতিরিক্ত দামে বিক্রি করা যাবে না। বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park