1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

 

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

“হাত ধোয়ার নায়ক হোন” এ স্লোগানকে সামনে রেখে মহেশখালীতে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫। সংক্রামক রোগ প্রতিরোধে হাত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতেই ২০০৮ সাল থেকে বিশ্বজুড়ে এই দিনটি উদ্‌যাপিত হচ্ছে।

১৫ অক্টোবর (বুধবার) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অতিথিরা হাত ধোয়া কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী  জনাব সুদর্শন কান্তি দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ হেদায়েত উল্যাহ্।

এসময় মহেশখালী উপজেলার কর্মকর্তাগণ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া একটি সহজ কিন্তু কার্যকর অভ্যাস, যা সংক্রমণ ও বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা গেলে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

উক্ত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী ও ওয়াশ হাইজিন কীট বক্স বিতরণ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park