1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বাগীশিক এর উদ্যোগে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন

মহেশখালীতে বাগীশিক এর উদ্যোগে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মহেশখালী উপজেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভ মহা সপ্তমীতে মহেশখালী পৌরসভাস্থ শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে মহেশখালীর সকল গীতা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহেশখালী উপজেলার সকল গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন, শ্রী নারায়ণ দাশ সভাপতি বাগীশিক কক্সবাজার জেলা, শ্রী মৃদুল মল্লিক সহ সভাপতি,বাগীশিক কক্সবাজার জেলা, শ্রীমতি সবিতা মল্লিক মহিলা সম্পাদিকা বাগীশিক কক্সবাজার জেলা, শ্রীমতি লিপি ধর সহ-মহিলা সম্পাদিকা বাগীশিক কক্সবাজার জেলা। সঞ্চালন করেন, রনি পাল, নীলকান্ত দে।

অনুষ্ঠানে ট্রাস্টি শ্রী পরিমল কান্তি শীল এর সভাপতিত্বে বিকাল ৫টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগীতার আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুজা উৎপাদন পরিষদের সভাপতি শ্রী শান্তি লাল নন্দী, বাগীশিক মহেশখালী উপজেলা শাখার সহ-সভাপতি শ্রী সুব্রত দত্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী রাজেশ খান্না সুশীল, প্রচার সম্পাদক শ্রী সনাতন দে, শ্রী অনিল দে, অদ্বৈত-অচ্যুত মিশন মহেশখালী উপজেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ দে, ছোট মহেশখালী ইউপি সদস্য শ্রী সুজন দে, পৌর পুজা উৎযাপন কমিটির সভাপতি শ্রী রুপন দে, সা: সম্পাদক শ্রী সমির দে বাগীশিক মহেশখালী উপজেলা শাখার সম্পাদক শ্রী লক্ষীচরন দে, শ্রী রাজীব দে, ৬নং ওয়ার্ড শারদীয় দুর্গাপূজা কমিটির সভাপতি শ্রী বাঁশি রাম দে, সম্পাদক শ্রী কাজল কান্তি দে, গীতা প্রচার সংঘের সভাপতি, সম্পাদক, সদস্য সহ গীতা স্কুলের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, সনাতনীদের জন্য শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা অতীব জরুরী। এতে করে আগামী প্রজন্ম ধর্মীয় নিয়মনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রগামী হবে। বক্তারা আরো বলেন, অভিভাবকদের প্রতি আহবান জানান যে, তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে, ধর্মকে ধারণ করে ভগবানের মহৎ উদ্দেশ্য লাভ করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park