1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার দুই - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার দুই

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

কক্সবাজারের  মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ১টি অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।

১৮মে ভোর রাতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইসার হামিদের নেতৃত্বে  এসআই মুজিবুর রহমান ও এএসআই লিংকন নাথ নেতৃত্বে পুলিশের একটি দল মহেশখালী উপজেলার বড়ডেইল রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। অভিযানের সময় আসামিদের কাছ থেকে একটি বড় আকৃতির নলা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা।

স্থানীয়রা জানান, উক্ত এলাকায় সাধারণ জনগণের দুঃখ লাগবের জন্য এবং শান্তিভাবে বসবাস করতে এলাকা গুলোতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। তাই প্রশাসনের কাছে তারা সুদৃষ্টি কামনা করে বিনীত অনুরোধ জানান।

পুলিশের এই অভিযান এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park