1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে তিন বন্ধুর গুলিতে সন্ত্রাসী মামুনের মৃত্যু; মৃত্যুর আগে পুলিশের কাছে জবানবন্দি... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে তিন বন্ধুর গুলিতে সন্ত্রাসী মামুনের মৃত্যু; মৃত্যুর আগে পুলিশের কাছে জবানবন্দি…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬৫ বার পঠিত

 

মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। মৃত্যুর আগে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন ওই যুবক। তার ভাষ্যমতে, তিন বন্ধু তাকে ‍গুলি করে পালিয়ে যান।

সোমবার (৫ মে) দিনগত রাত ৩টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মারাক্কা ঘোনা এলাকায় তাকে গুলি করা হয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার (০৬ মে) ভোর ৬টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন নিহতের বড় ভাই উকিল আহমদ।

নিহত রফিকুল ইসলাম মামুন (৩০) কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মনজুর আলমের ওরফে রসুর ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী স্থানীয় গাড়িচালক নাজেম উদ্দিন জানান, রাতে ঝাপুয়া হয়ে বাড়ি ফেরার পথে তিনি ডাক্তার কাইছারের দোকানের সামনে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখনও তার দেহে প্রাণ ছিল বলে মনে হয়েছিল। পরে পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে যায় তারা। কে বা কারা গুলি করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি নাজেম। তবে আশপাশে থাকা লোকজন আতঙ্কে কিছু বলতে রাজি হয়নি।

নিহতের বড় ভাই উকিল আহমদ জানান, চার দিন আগে একটি মামলায় আদালতে হাজিরা দিতে তার ভাই কক্সবাজারে যান। সেখান থেকে সোমবার রাতে বাড়ি ফেরার পথে স্থানীয় কিছু লোক পরিকল্পিতভাবে তার ভাইকে গুলি করেছেন।

তিনি আরও জানান, একই ব্যক্তিরা পাঁচ বছর আগে তার বাবাকেও হত্যা করেন। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মামুনকে প্রথমে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান রফিকুল ইসলাম মামুন।

বদরখালী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ রাকিবুল হোছাইন বলেন, গুলিতে রফিকুল ইসলামের যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার বলেন, নিহত রফিকুল ইসলাম মামুনের মৃত্যুর আগে বদরখালী জেনারেল হাসপাতালে পুলিশের কাছে ঘটনার বিষয়ে জবানবন্দি দিয়েছেন। তার ভাষ্য ছিল, তিন বন্ধুসহ একটি অটোরিকশায় করে নিজ এলাকায় ফিরছিলেন মামুন। পথে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গুলি করে ওই বন্ধুরা পালিয়ে যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park