1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে জমি নিয়ে বিরোধে হত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে জমি নিয়ে বিরোধে হত্যা

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব হরিয়ারছড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যেই গত ২৯ শে সেপ্টেম্বর সকালে সংঘর্ষে উভয়পক্ষের ৭/৮ জন গুরুতর আহত হয়েছে। এতে ফোরকান নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

রবিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক।

ওসি জানান, “জমি নিয়ে বিরোধের ঘটনায় এর আগে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই ঘটনার’ই ধারাবাহিকতায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই আবুল কালাম ও মুহাম্মদ ফোরকানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে সংঘর্ষে আবুল কালাম, লাইলা বেগম, আব্দুর মন্নান, আরেফা বেগম, নুরুল ইসলাম, আবুল কাশেম গুরুতর আহত, জানা যায় বিচারাধীন জমিতে নিহত ফোরকানের পুত্র আব্দুল মজিদের নেতৃত্বে জোরপূর্বক জমি দখলে নিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে উপর পক্ষের একাধিক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন হাসপাতালে তত মধ্যে
চট্টগ্রাম হাসপাতালে আহত ফোরকানের মৃত্যু হয়। অপর পক্ষের লাইলাক বেগম এর আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানাযায়।

এদিকে ফোরকানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্তদের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায় বলে জানিয়েছে স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park