
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
‘কৃষিই সমৃদ্ধি’ — এই স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উফশী ও বোরো হাইব্রিড আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফারের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম। এতো আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা হোসাইন আহমদ মাহাফুজ, হাসান শামীম সহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
কৃষি অফিস তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ জন কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে বোরো উফশী ৪০০ জন ও বোরো হাইব্রিড ৩০০ জন কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উফশী আওতায় প্রতি কৃষক ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং হাইব্রিড এর আওতায় ২ কেজি হাইব্রিড বীজ পেয়েছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, “কৃষি অফিসের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণে কৃষকেরা আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে, যাতে তারা উৎপাদন বাড়িয়ে স্থানীয় ও জাতীয় খাদ্য নিরাপত্তায় অবদান রাখতে পারেন।
মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল গফফার বলেন, “প্রণোদনার অংশ হিসেবে ৭০০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে রবি মৌসুমের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।”
উপস্থিত কৃষকেরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং চাষাবাদ করে পরিবারে পুষ্টিগত খাবারে পাশাপাশি আর্থিক স্বচ্ছতা আনবেন বলে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।