1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্র-গুলি সহ সন্ত্রাসী গ্রেপ্তার... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্র-গুলি সহ সন্ত্রাসী গ্রেপ্তার…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯৬ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

মহেশখালী মিয়াজির পাড়া থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

হারুন-অর-রশীদ বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ২৪ ঘন্টা টহল জারি রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড”।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে  কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এবং পুলিশের সমন্বয়ে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মহেশখালীর কুখ্যাত সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিকী (৩৭) এর বাড়িতে তল্লাশী চালিয়ে ৩টি দেশীয় পিস্তল, ৭ রাউন্ড তাজা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ৪টি রামদা ও ১টি ব্রাস নাকলসহ উক্ত সন্ত্রাসীকে আটক করা হয়।

সন্ত্রাসীমূলক কার্যক্রম ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

জানাগেছে, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে ধৃত করে।

আটককে জব্দকৃত অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park