1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ; দলীয় বরাদ্দে লুটপাটের ক্ষোভ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহেশখালীতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ; দলীয় বরাদ্দে লুটপাটের ক্ষোভ।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলা জুড়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ (VGF) চাল বিতরণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয় ভাগবাটোয়ারার অভিযোগ উঠেছে। গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে সরকার প্রতি বছরের ন্যায় এ বছরও মহেশখালী উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ভিজিএফ চাল বরাদ্দ দিলেও, সেই চালের বড় অংশ জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রকৃত দরিদ্র ও কর্মহীন পরিবারগুলো তালিকায় স্থান না পেলেও দলীয় পরিচয়, আত্মীয়স্বজন ও প্রভাবশালীদের অনুসারীদের নাম অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেক এলাকায় সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েও চাল পাননি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন ইউনিয়নে বরাদ্দকৃত ভিজিএফ চালের একটি বড় অংশ “চেয়ারম্যান বরাদ্দ ও দলীয় বরাদ্দ” নামে আলাদা করে রাখা হয়েছে। এছাড়া ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের ব্যক্তিগত তালিকাতেও উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ গেছে বলে অভিযোগ রয়েছে।

প্রাপ্ত তথ্যমতে ইউনিয়নভিত্তিক বরাদ্দের চিত্র নিম্নরূপ—
কালারমারছড়া ইউনিয়ন: মোট বরাদ্দ ৩১৩০টি, দলীয় বরাদ্দ ১০৮০টি। শাপলাপুর ইউনিয়ন: মোট বরাদ্দ ২১০০টি, দলীয় বরাদ্দ ৭০০টি, চেয়ারম্যান বরাদ্দ ২০০টি। ছোট মহেশখালী ইউনিয়ন: মোট বরাদ্দ ১৫৬৫টি, দলীয় বরাদ্দ ৫৫০টি, চেয়ারম্যান বরাদ্দ ২৫০টি। ধলঘাটা ইউনিয়ন: মোট বরাদ্দ ৫৭৭টি, দলীয় বরাদ্দ ৩০০টি। হোয়ানক ইউনিয়ন: মোট বরাদ্দ ৩০৭০টি, দলীয় বরাদ্দ ১০৫০টি।  কুতুবজোম ইউনিয়ন: মোট বরাদ্দ ১৫৭৫টি। বড় মহেশখালী ইউনিয়ন, মাতারবাড়ী ইউনিয়ন ও মহেশখালী পৌরসভার বরাদ্দের পূর্ণাঙ্গ তথ্য যোগাযোগ করেও পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “সরকার গরীব মানুষের জন্য চাল দিলেও বাস্তবে সুবিধা পাচ্ছে দলীয় লোকজন। অসহায়,  গরীব, বিধবা, প্রতিবন্ধী ও অক্ষম নারীরা পাওয়ার কথা থাকলেও পেয়েছে জনপ্রতিনিধিদের পছন্দের মানুষ ও স্বচ্ছল পরিবার। প্রকৃত অসহায় মানুষ অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছে।”

অভিযোগ রয়েছে, কিছু ইউনিয়নে জনপ্রতিনিধিদের অনুসারীদের তালিকা আগে থেকেই প্রস্তুত করা হয় এবং সেই তালিকা অনুযায়ী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে কয়েকটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক জনপ্রতিনিধি বলেন, আমার বাড়ীতে এসে অনেক অসহায় গরীব মানুষ কান্না করেছে, অভিযোগ করেছে, বলেছে, আমরা কি প্রকৃত গরীব অসহায় মানুষ নই? আমরা কি জাতীয় নির্বাচনে ভোট প্রদান করিনি? আপনি একজন ইউনিয়ন পর্লীযায়ে দলীয় শীর্ষ নেতা হয়ে কিছুই করতে পারবেন না? 

তিনি আরো বলেন, আমি একজন অসহায় নেতা হয়ে কিছুই উত্তর দিতে পারিনি। তবে ইউনিয়ন পর্যায়ে হাইব্রিড জাতের নেতা জন্ম হওয়ায় কিছুই করতে পারছি না! 

স্থানীয়দের দাবি, এইবার ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park