1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে আয়েশা ছিদ্দিকা (রাঃ) বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা কলিম উল্লাহ'র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে আয়েশা ছিদ্দিকা (রাঃ) বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা কলিম উল্লাহ’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 

মহেশখালী উপজেলার পৌরসভাস্থ থানা পাড়া সংলগ্ন আয়েশা ছিদ্দিকা(রাঃ) বালিকা মাদ্রাসা ও এতিমখানা’র পরিচালক মাওলানা কলিম উল্লাহ’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওয়াকফ ট্রাস্টে কমিটির নেতৃবৃন্দ।

৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকাল সাড়ে পাঁচটায় “আয়েশা ছিদ্দিকা(রাঃ) বালিকা মাদ্রাসার” মূল ক্যাম্পাসে মাওলানা মুফতি হোসাইন আহমদ সংবাদ সম্মেলনে বলেন – উক্ত মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন আলহাজ্ব মাওলানা আলী আহমদ (রহ)। অতঃপর তিনি বয়োবৃদ্ধ হওয়াতে গত ৯ ফেব্রুয়ারি ২০১৫ইং তারিখ ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্রের মাধ্যমে উক্ত মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনা করার নির্মিতে অধীনের (মাওলানা মুফতি হোসাইন আহমদ) বরাবরে দায়িত্ব অর্পণ করেন। অতঃপর অধীন সেই সময় দায়িত্ব গ্রহণ করতঃ সুন্দর ও সুচারুভাবে উক্ত মাদ্রাসা পরিচালনা করিয়া আসিতেছিলাম। কিন্তু তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় উক্ত মাওলানা কলিম উল্লাহ আরমান আওয়ামী লীগ সরকারের প্রভাব ও ক্ষমতা দেখাইয়া এবং তাহার দলীয় লোকজনদের বিভিন্ন কু-প্ররোচনায় আকৃষ্ট হয়ে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে শঠামি পূর্বক অধীন নিকট হতে দায়িত্বভার কেড়ে নেন। তাহার দলীয় প্রভাবের কারণে অধীন মুখ খুলতে সাহস পায় নাই। অতঃপর সেই সময় হইতে উক্ত মাওলানা কলিম উল্লাহ আরমান অত্র মাদ্রাসা তাহার নিজের ইচ্ছেমতো করিয়া মাদ্রাসার অর্থ আত্মসাৎ, চরিত্রহীনতা, ছাত্র-ছাত্রীদের উপর অমানবিক নির্যাতন করিয়া আসিতেছে এবং মাদ্রাসার হিসাব নিকাশের কারচুপি সহ তার নিজের ইচ্ছামত আত্মীয়-স্বজনের মধ্যে নিয়োগ বাণিজ্য, বেতন বৈষম্য ইত্যাদি করিয়া আসিতেছে। তাহার এই রূপ কর্মকাণ্ডে মাদ্রাসার পড়ালেখার মান সর্বনিম্নে চলে যায়। 

উল্লেখ্য যে ২৪শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় ঢাকা কর্তৃক ১২ সদস্য বিশিষ্ট হযরত খালেদ বিন অলিদ(রাঃ) মসজিদ মাদ্রাসা ও এতিমখানা ওয়াকফ এস্টেট (ই.সি নং -১৭৭৫৮) এর অনুমোদিত কমিটির আমি (মাওলানা মুফতি হোসাইন আহমদ) মুতাওয়াল্লি/ সম্পাদক হই এবং হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা মাদ্রাসার সিংহভাগ স্থাপনা মাদ্রাসা খালেদ বিন ওয়ালিদ ওয়াকফ এস্টেটের জমির উপর নির্মিত এবং তা ওয়াকফ এস্টেটের নথিভুক্ত। এমতাবস্থায় ১০ই এপ্রিল ২০২৫ইং তারিখ পরিচালনার দায়িত্বভার বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সালিশের সিদ্ধান্ত হয়। সালিশের মাধ্যমে সর্ব সম্মতিক্রমে আমাকে পরিচালক হিসেবে রায় প্রদান করেন। কিন্তু তিনি উক্ত সকল প্রকার রায় অমান্য করে শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর না করে বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্র করতেছেন। যাহা উক্ত মাদ্রাসার অন্যায় কর্মকাণ্ডে জড়িয়ে মাদ্রাসার ক্ষতি সাধনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে মহেশখালী উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের বরাবরে অভিযোগ দাখিল করি। 

এসময় দাতা সদস্য ও ওয়াকফ ট্রাস্টে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক শাহেদ খান ও দাতা সদস্য মাস্টার নবাব স্যার সহ অন্যান্য সদস্যরা মাওলানা কলিম উল্লাহ’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park