1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) জীবন, কর্ম ও শিক্ষার উপর চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) জীবন, কর্ম ও শিক্ষার উপর চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

পবিত্রঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) জীবন, কর্ম ও শিক্ষার উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

সহকারী কমিশনার আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর স্বাগত বক্তব্য রাখেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা।

হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মুক্তার আলী, নিচুধুমি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াহিদসহ অন্যরা।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, জেলা তথ্য অফিসার আহাদ আলীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ এবং বিভিন্ন মসজিদের ইমামগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park