1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহানগরে মুগদা থানার ৭১নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহানগরে মুগদা থানার ৭১নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

প্রিয় চৌধুরী, ঢাকা
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

প্রিয়া চৌধুরী,ঢাকা
ঢাকা মহানগর মুগদা থানা ৭১ নং ওয়ার্ড ,
যুব দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিগত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত জনতার কাউন্সিলর প্রার্থী জনাব খোরশেদ আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুগদা থানা যুবদলের আইকন সাবেক সফল সাধারণ সম্পাদক কাজী জুয়েল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সফল সভাপতি তোফাজ্জল হোসেন মাসুদ রানা, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ, ৭১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিথুন মোল্লা সহ যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবিন্দরা। ইফতারের খেদমতে ছিলেন দাওয়াতুল কুরআন মাদ্রাসার খাদেম মোঃ আল আমিন। আরো উপস্থিত ছিলেন মুগদা থানা মিনি গার্মেন্টস মালিক সমিতির সিঃ যুগ্ম আহবায়ক তৈয়ব আলী, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সবুজ ও প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম শফিক।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ৭১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব খোরশেদ আলম বলেন, আমাদের বিএনপি ও এর অংগসংগঠনের নাম ভাঙিয়ে কেউ যদি চাদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ উভয় ব্যাবস্থাই গ্রহণ করা হবে।
প্রধান বক্তার বক্তব্যে জনাব কাজী জুয়েল বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের বুকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের প্রাণ জননেতা জনাব তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মশালা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি টেকসই গনতান্ত্রিক ব্যাবস্থায় পদার্পণ করে উন্নত সমৃদ্ধশালী ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার যে প্রত্যাশা ও আশাবাদ ব্যাক্ত করেছেন আমরা জাতীয়তাবাদী যুবদল সেই রাজনীতিই করবো ইনশাআল্লাহ। পরিশেষে দেশপ্রেমের শপথ নিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখার প্রত্যয়ে জিয়াউর রহমানের সেই বিখ্যাত উক্তিটির মাধ্যমেই আমার কথা শেষ করতে চাই, ❝ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ❞

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park