
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
মহেশখালী উপজেলার পৌরসভাস্থ খোন্দকারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের জমি দখলে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলায় ৪জন গুরুতর আহত হয়েছে।
১৮ ই এপ্রিল (শুক্রবার) জুমার নামাজ শেষে পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব খোন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহত মুসল্লী হাজী নুরুজ্জামান, নুরুল আমিন, শাকের’সহ আহত ৪ জন’কে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, মসজিদের নামে ওয়াকফ জমি দখলে বাঁধা দেয়ায় পূর্ব পরিকল্পিতভাবে মৃত আশরাফ মিয়ার ওয়ারিশ জসিম, গিয়াস, আলাউদ্দীন’সহ প্রায় ৮/১০ জনের একটি লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। প্রতিরোধ করতে গেলে এতে দুই মসজিদের মুসুল্লিদের প্রায় ৩-৪ জন লোক আহত হয়।
মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী মোজাম্মেল হক জানান. গত ১১ এপ্রিল অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে মহেশখালী থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিদর্শক এসআই অচিন্ত কুমার দে বিরোধীয় জমিতে স্থাপনা না করার নির্দেশও প্রশাসনকে কোন ভাবে তোয়াক্কা না করে মসজিদের নামে ওয়াকফ জমি দখলে বাঁধা দেয়ায় আজকেও এ হামলা চালায় যা ইতিপূর্বে মসজিদের জমি জোরপূর্বক দখলে নিয়েছে, ধারাবাহিকতায় আজ আবারও দখলে চেষ্টায় মুসল্লীরা বাঁধা দিতে গেলে এ সময় জসিম উদ্দিনের নেতৃত্বে, গিয়াস, আলাউদ্দীন এ হামলায় ৪/৫ মুসল্লী গুরুত্ব আহত হয়।
মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।