1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে দুষ্কৃতী সন্ত্রাস চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে দুষ্কৃতী সন্ত্রাস চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বাদশা আলমগীর: কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বাদশা আলমগীর: কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর নিয়ে চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক সমিতি। গত ২৬ আগস্ট কতিপয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে আজ ১ সেপ্টেম্ব রোববার বিকেলে সোনাহাট স্থলবন্দরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ সহ শ্রমিকরাও যোগ দেন এই প্রতিবাদে।

সমাবেশে বক্তব্য রাখেন সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক সমিতির সভাপতি আবু তাহের ফারাজি, সহ-সভাপতি আবুল হোসেন ব্যপারী, স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ২৯৪৩ এর সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তব্যে বলেন একটি কুচক্রিমহল হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে সোনাহাট স্থলবন্দর নিয়ে নানা ষড়যন্ত্র করছে এবং বন্দরকে অচল করার চক্রান্ত চালাচ্ছে এই বন্দর বন্ধ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কর্মসংস্থান ধ্বংস করার চেষ্টা চালাচ্ছেন । এই বন্দরে ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক, সাধারণ মানুষ সহ দেশের অনেক স্থানের মানুষ এই স্থলবন্দরের সুবিধা ভোগ করে আসতেছে, যদি দুষ্কৃতী চক্রান্তের কারণে এই বন্দর ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশের সরকার ও এই বন্দর থেকে ভ্যাট অর্থ থেকে বঞ্চিত হবে। চক্রটি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে স্থানীয়ভাবে সংবাদ প্রকাশ করে আসছে। তারা সকল অপকর্ম ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগের সঠিক তদন্তের দাবি জানান। তা নাহলে বন্দরের হাজার হাজার শ্রমিক ও শতশত ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হতে পারেন।
এই দুষ্কৃত চক্রটির বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park