1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভুয়া সাংবাদিক কার্ড ব্যবহার করে ইয়াবা পাচার, বিজিবির হাতে আটক যুবক‌। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ভুয়া সাংবাদিক কার্ড ব্যবহার করে ইয়াবা পাচার, বিজিবির হাতে আটক যুবক‌।

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ব্যবহার করে ইয়াবা পাচারের সময় হ্নীলা এলাকার এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি অনলাইন নিউজ পোর্টালের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে নিজেকে সাংবাদিক পরিচয়ে সীমান্ত এলাকায় চলাচল করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা একটি নোহা গাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার ব্যাগ ও শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মাদক পরিবহনের চেষ্টা করছিলেন। যাচাই-বাছাই শেষে তার ব্যবহৃত সাংবাদিক কার্ডটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মতে, কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার ভুয়া পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন করছে। তারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park