1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভিজিএফ এর চাল বিতরণের সময় ট্যাগ অফিসারের মাথা ফাটিয়ে দিল দূর্বৃত্তরা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ভিজিএফ এর চাল বিতরণের সময় ট্যাগ অফিসারের মাথা ফাটিয়ে দিল দূর্বৃত্তরা

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনে দায়িত্বরত ট্যাগ অফিসারের মাথা ফাটিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের ভেতরে পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সামনে।ঘটনায় গুরুতর আহত অবস্থায় ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুর আনুমানিক ২ ঘটিকায় বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় ঘটনাটি ঘটেছে। এবার দিওড় ইউনিয়নের ৪ হাজার ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন বিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান। তিনি জানান, পরিষদের ভেতরে চাল বিতরণ প্রায় শেষের দিকে এমন সময় হট্টগোল ও হাতাহাতি শুরু হয়। পরিষদের চেয়ারম্যানের সামনে আমি পরিবেশ শান্ত করার লক্ষ্যে উভয় পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এমতাবস্থায় কালো সানগ্লাস পরিহিত একজনসহ কয়েকজন যুবক দলবদ্ধভাবে ধারালো অস্ত্র,রড ও লাঠিসোঁটা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরবর্তীতে আমাকে গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাগ অফিসারের উপর হামলার ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকে ইউনিয়ন পরিষদের ভেতরে এমন ঘটনা ঘটনায় তীব্র নিন্দা জানাই।ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এবিষয়ে উপজেলার ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সে কল রিসিভ করেননি।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, এঘটনায় বিরামপুর থানায় একটি মামলা হয়েছে।তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park