1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসন পেতে পারেন একজন বাঙালি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসন পেতে পারেন একজন বাঙালি

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :দিল্লী:- ইতিহাস ফিরে আসে। ভারতের প্রশাসনিক পদগুলোর মধ্যে অবশ্যই অন্যতম একটি পদ হলো শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদ। সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যেই সেই আসনে বসতে চলেছেন একজন বাঙালি – জয়মাল্য বাগচী। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। শুধু তাই নয়, তিনি ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতি হবেন বলেও সুপ্রিম কোর্টের কলেজিয়ামের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই বাঙালি বিচারপতির নামে সিলমোহর দিয়েছে ৷এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিচারপতি বাগচি ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। করোনাকালে ২০২১ সালের ৪ জানুয়ারি তাঁকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসাবে বদলি করা হয়। ২০৩১ সালের ২৫ মে, বিচারপতি কেভি বিশ্বনাথন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের পর, বিচারপতি বাগচি প্রধান বিচারপতি হতে পারেন। সব ঠিকঠাক থাকলে ২৬ মে, ২০৩১ দেশের প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করবেন এই বাঙালি বিচারপতি ৷ ২ অক্টোবর, ২০৩১ পর্যন্ত তিনি দেশের প্রধান বিচারপতির পদ সামলাতে পারবেন। সব দিক খতিয়ে দেখে কলেজিয়াম তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছে। বাঙালি হিসাবে এতে আমরা গর্বিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park