1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতের পশ্চিম বাংলা আজও সম্প্রিতির পিঠস্থান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ভারতের পশ্চিম বাংলা আজও সম্প্রিতির পিঠস্থান

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: হুগলী:– বৃহস্পতিবার হুগলির বৈদ্যবাটির চারুকলা স্কুলের পাশে সম্প্রিতির এক নিদর্শন দেখা গেল। যখন দেশের এক প্রান্তে সাম্প্রদায়িকতার বিষে বিষময় হয়ে পড়েছে তখন বাংলার এক প্রান্তে সেকুলারিজমের বার্তা দিচ্ছেন দুই সম্প্রদায়ের “টিম আমরা সবাই”।এক ছাদের তলে দুই সম্প্রদায়ের মানুষ এক সাথে থেকে বেড়ে ওঠা, ভেদাভেদ হবেই বা কেন। একজন পুরোহিত দিয়ে গিতা পাঠ করালেন আর একজন হাফেজ সাহেব দিয়ে কোরানশরীফ পাঠ করালেন। সুভাসিষ ব্যানার্জি,ও সেখ আব্দুল মতিন,শ্যামল মালিক,আতিকুল সেখ, এদের প্রত্যেকের মনটা খুব উদার।পুরহিত সঞ্জয় ব্যানার্জি,গিতা পাঠ করছেন, হাফেজ আব্দুল মোমেন, আবু আফজাল,কোরআন শরীফ পাঠ করলেন।সেখ আব্দুল মতিন -বলেন বাংলাতে আমরা সকলে মিলে মিশে আছি আগামী দিনে ও থাকতে চাই। অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না=বলেন “লাকুম দিনুকুম অলেইয়াদিন” আলকুরআন। অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করুন কেউ কারো উপর জোর করে চাপিয়ে দিতে পারেনা।এক শ্রেণীর মানুষ দাঙ্গা লাগাবার জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছে তবে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ধর্ম বর্ন নির্বিশেষে তারা কখনোই অশান্তি চাইনা।দেশ বাসীর জন্য কল্যাণ কামনা করে হাফেজ আব্দুল মোমেন অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park