1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ব্রহ্মরাজপুর পশুর হাটে চোরাই গরু বিক্রির পর পাশ করতে গিয়ে কমিটির হাতে আটক দুই যুবককে পুলিশে সোপর্দ । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ব্রহ্মরাজপুর পশুর হাটে চোরাই গরু বিক্রির পর পাশ করতে গিয়ে কমিটির হাতে আটক দুই যুবককে পুলিশে সোপর্দ ।

মাসুদ রানা, সদর সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯১ বার পঠিত

মাসুদ রানা, সদর সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কুরবানির পশুর হাটে চোরাই গরু বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে হাট কর্তৃপক্ষ ও স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে পুরো হাট এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে গরুটি ৫৫ হাজার টাকায় বিক্রি করার পর পাশ করার বিক্রেতার অসংলগ্ন কথাবার্তায় কমিটির সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে গরুটি লাবসা/খেজুরডাঙ্গা এলাকার একটি মাঠ থেকে ধরে আনার কথা স্বীকার করে। পরে তাকে এবং গরু বহনকারী ইজিবাইক চালককে আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাবিবুর রহমান নিকট সোপর্দ করা হয়। এসময় তিনি সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটকৃতদের পুলিশ ফাড়ীতে নিয়ে যায়। আটককৃত গরু চোরের রাজু হোসেন, পিতা- আদর আলী গাজী, সাং- বরজো পাটুরি, থানা- কালীগঞ্জ, সাতক্ষীরা এবং গরু বহনকারী ইজিবাইক চালককের নাম শাকিল হোসেন তিনি সদরের পরানদহা সানার ডাঙ্গা এলাকার আব্দুল মান্নান গাজী বলে পুলিশ জানান। তবে ইজিবাইক চালক শাকিল হোসেন চুরির বিষয় কিছু জানেন না বলে জানিয়েছেন।

ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে হাটজুড়ে সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য। আটককৃতদেরকে চুরি করা গরুসহ সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সময় ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর হেফাজতে রয়েছে বলে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park