
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর -০১ (কালিয়াকৈর) আসনের এমপি পদপ্রার্থী মো শাহ আলম বকসি বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। জনপ্রিয়তার শীর্ষ পর্যায়ে এই জামায়াত মনোনীত এমপি প্রার্থী কালিয়াকৈর উপজেলার মানুষের মন জয় করছেন। নিয়মিত-ই চলছে তার নির্বাচনী প্রচার প্রচারণা এবং গণসংযোগ।
আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী এই নির্বাচনী গণসংযোগে এলাকা আটাবহ ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের আমির মো সিরাজুল ইসলামের পরিচালনায় এই গণসংযোগ চালানো হয়।
দিনব্যাপী এই গণসংযোগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ডিসি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর -০১ (কালিয়াকৈর) আসনের এমপি পদপ্রার্থী মো শাহ আলম বকসি। গণসংযোগে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার জেলা সেক্রেটারি মো শফি উদ্দিন। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার সেক্রেটারি মো মুজাহিদুল ইসলাম মুজাহিদ। উপজেলা অফিস ও প্রচার সেক্রেটারি মো আজহার আলী। এছাড়াও আরও অসংখ্য নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।
বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মো শাহ আলম বকসি আটাবহ বাজার, গোসাত্তা, চেয়ারম্যান বাড়ী, খোলার পাড়া বাজার, ফারাম মসজিদ এলাকা, বরই পাড়াসহ আরও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় জনসাধারণের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম গুলো তুলে ধরেন। মানবতার কল্যাণে, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে থাকার আহবান জানান। দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম ও ভূমিকা অপরিসীম। তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাস্ট্র গঠনে ভূমিকা পালনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে আহবান জানান।