1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বোয়ালখালি উপজেলার চুরি হওয়া বাস কুমিরায় উদ্ধার,গ্রেফতার একজন  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

বোয়ালখালি উপজেলার চুরি হওয়া বাস কুমিরায় উদ্ধার,গ্রেফতার একজন 

এম,মছিবুর হমান বাবুল,  বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত

এম,মছিবুর হমান বাবুল,
বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম,বোয়ালখালি উপজেলা হতে  চুরি হওয়া বাস সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।এ সময় বাস চুরির ঘটনায় জড়িত সন্দেহে মোঃশহিদুল ইসলাম প্রকাশ কেচোবানী(৩২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার(৭ জুলাই) উপজেলায় সকালে বাস চুরির ঘটনায় বোয়ালখালি থানায় মামলা দায়ের করেন বাস মালিক।ওইদিন সকাল ৯ টায় কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃফারুক সন্দেহজনক গতিবিধির কারণে বাসটি(চট্টমেট্র ছ-১১-২০৮৪)চালকসহ আটক করে।খবর পেয়ে বাসটি বোয়ালখালি থানার পুলিশ উদ্ধার করে।
গ্রেফতারকৃত শহিদুল উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খরণদ্বীপ গ্রামের ইছাহাক মাস্টার বাড়ির মৃত  রশিদ আলীর ছেলে।
মামলার বাদী কাজল দে জানান, আমার ভাই রুবেল দে পেশায় একজন বাসচালক, তার নিজস্ব মালিকানাধীন বাসটি প্রতিদিনের মতো গত রবিবার(৬ জুলাই)রাত ১১ টার দিকে উপজেলার কানুনগোপাড়া অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তায় পার্কিং করে সে  বাড়িতে চলে যায়।এর পরদিন সকাল ৬ টার দিকে এসে দেখে বাসটি নেই।
এদিকে বোয়ালখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম সারোয়ার বলেন, সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে বাসটি উদ্ধার করা হয়েছে, এবং ঘটনায় জড়িত মো,শহিদুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park