1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বোয়ালখালিতে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বোয়ালখালিতে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এম,মছিবুর রহমান বাবুল, বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২২৯ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল,
বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

তারিখ:২১/০৬/২০২৫.
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় সামনে আসীন নিজ কক্ষ থেকে ইনজামুল হক(১৮)নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল(২০ জুন) শুক্রবার সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ অপমৃত্যুর ঘটনা ঘটে।
নিহত ইনজামুল হক বাবু নিজ এলাকার শেখ মোহাম্মদ আলী বাড়ির নূরুল হকের ছেলে।
নিহত ইনজামুল হক চট্টগ্রাম নগরীর কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজের এই মাসেই এইচএসসি পরীক্ষার্থী ছিলো।
নিহতের বড় ভাই এমদাদুল হক বলেন, গত বৃহস্পতিবার(১৯ জুন) আমার ভাই রাত ১২ টার সময় খাওয়া দাওয়া শেষ করে তার নিজ কক্ষে ঘুমাতে চলে যান,পরদিন সকালে আমার মা দীর্ঘক্ষণ ডাকতে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে কুড়াল দিয়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে বাবুর ঝুলন্ত লাশ দেখতে পাই।
সেখানে মা ভাইদের কান্নার আত্বচিৎকারে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে বোয়ালখালি থানার পুলিশ ঘটনাস্হলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বোয়ালখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম সারোয়ার বলেন, আমরা ঘটনাস্হলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনার জন্য থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মামলার কার্যক্রম অতিদ্রুত চলবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park