1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচি ৩ নং ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে সর্বস্তরের জনসাধারণের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচি ৩ নং ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সর্বস্তরের জনসাধারণের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম খান বেলকুচি সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম খান বেলকুচি সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় ৩ নং ভাংগা বাড়ি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় ।
৭ই মার্চ ২০২৫ ইং (শুক্রবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এর নির্দেশনায় ৩ নং ভাংগা বাড়ি ইউনিয়নের গাবগাছি বাজারে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

উক্ত ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন মোল্লা , সাবেক মেম্বার ও সাবেক সাধারণ সম্পাদক ৩ নং ভাঙ্গা বাড়ি ইউনিয়ন বিএনপি ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহাদত হোসেন সরকার, আহবায়ক ৩ নং ভাংগাবাড়ি ইউনিয় বিএনপি ।

উক্ত ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম গোলাম ,সাবেক চেয়ারম্যান ৩ নং ভাংগা বাড়ি ইউনিয়ন ও সাবেক আহ্বায়ক বেলকুচি উপজেলা বিএনপি ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক বেলকুচি প্রেসক্লাব ও সাবেক সদস্য বেলকুচি উপজেলা বিএনপি,
সাংবাদিক মোঃ কেরামত তালুকদার সদস্য বেলকুচি উপজেলা বিএনপি,
মোঃ মোশারফ হোসেন আকন্দ ,সাবেক সদস্য বেলকুচি উপজেলা বিএনপি
মোঃ হাফিজ শেখ, সদস্য বেলকুচি উপজেলা বিএনপি
মোঃ গোলাম কিবরিয়া যুগ্ন আহবায়ক বেলকুচি উপজেলা বিএনপি,
এছাড়াও অত্র এলাকার সকল বয়সের ময় মুরুব্বি এবং সকল পেশার ধর্মপাণ সকল মুসলমানগণ , সকল ধরনের রাজনীতিবিদ ,ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উক্ত ইফতার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি সাংবাদিক মোঃ কেরামত তালুকদার সদস্য বেলকুচি উপজেলা তিনি বলেন স্বৈরাচার প্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়, একমাত্র তারা ব্যতীত আমরা সকলেই দীর্ঘ ১৭ বছর রমজানের ইফতার মাহফিল থেকে শুরু করে কোন অনুষ্ঠান এরকম জনসম্মুখে করতে পারেনি, আমরা বিভিন্ন লুকায়িত স্থানে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠান করেছি, তিনি আরো বলেন ,আমরা আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশনায় বেলকুচি উপজেলার প্রতিটি বাজার এলাকাগুলোতে এই রমজান মাসে ইফতার দোয়া মাহফিল আয়োজন করব ।

প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ বক্তব্যে বলেন , আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক আপসহীন প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ,বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করার জন্য বিশেষভাবে আহ্বান জানান ।

ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ,মোনাজাতে সাবেক আপোসিন প্রধানমন্ত্রী জনোনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু জীবন কামনায় এবং সারা বিশ্বের মুসলমান ও বাংলাদেশের সকল ধর্মপাল মুসলমান এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park