
বেলকুচি প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
মোঃ সেরাজুল ইসলাম সিরাজ
সিরাজগঞ্জ বেলকুচি প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুই শতাধিক অসহায় ও দারিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকাল ৭ টার দিকে বেলকুচি প্রেসক্লাব চত্বরে এ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) আবু হেলাল উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সহ সভাপতি নারায়ন মালাকার, বেলকুচি প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, বেলকুচি প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম,দপ্তর সম্পাদক আবু মুছা, সহ প্রেসক্লাবে অনন্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।