1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচি ছাত্রশিবিরের কমিটি গঠন সভাপতি ইউসুফ বাবু, সেক্রেটারি আরিয়ান ইসমাইল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বেলকুচি ছাত্রশিবিরের কমিটি গঠন সভাপতি ইউসুফ বাবু, সেক্রেটারি আরিয়ান ইসমাইল

রফিক মোল্লা,বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি-
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ২১৭ বার পঠিত

রফিক মোল্লা,বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি-
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৫ সেশনের কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ ইউসুফ আলী বাবু ও সেক্রেটারি আরিয়ান ইসলাম। বুধবার দুপুরের দিকে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেলকুচি পৌর সদরের জীনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে হল রুমে এ কমিটি গঠন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুল আজিজ।

এসময় বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল, পৌর আমির ছারোয়ার হোসেন ও ছাত্র শিবিরের জেলা এইচআরডি সম্পাদক শরিফুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলকুচি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু গত সেশনে উপজেলা সেক্রেটারি ছিলেন। অপরদিকে নবনির্বাচিত সেক্রেটারি আরিয়ান ইসমাইল গত সেশনের উপজেলা কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park