
মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ১১ দলীয় জোট ঘোষিত ‘ঢাকা টু রংপুর লং মার্চ’ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষথেকে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামানের নিকট অনুলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এসংক্রান্ত একটি লিখিত আবেদনপত্র প্রদান করা হয়।
সিরাজগঞ্জের হাটিকুমরুল পথ সভায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের নির্বিঘ্নে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেণ বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা শাখা।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত লং মার্চ ও সিরাজগঞ্জ হাটিকুমরুলের পথ সভায় বেলকুচি উপজেলার নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবং থানা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। জনসভা সফল করতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আবুল হাশেম সরকার, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, অফিস সেক্রেটারি মাওলানা আবুল হোসেন ভূঁইয়া, বেলকুচি উপজেলা শিবির সভাপতি আরিয়ান ইসমাইল, এনসিপি প্রতিনিধি জাতীয় যুবশক্তির সিরাজগঞ্জ জেলা সদস্য সচিব মুসা হাসেমী, বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফ, আলীম রব্বানী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট এই অনুলিপি ও আবেদনপত্র হস্তান্তর করেন।