1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে যমুনা পরিবেশ সংকট ও নিরসন বিষয়ক সভা প্রেস বিজ্ঞপ্তি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বেলকুচিতে যমুনা পরিবেশ সংকট ও নিরসন বিষয়ক সভা প্রেস বিজ্ঞপ্তি

বেলকুচি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২০৩ বার পঠিত

যমুনা অববাহিকায় পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দেলুয়া, শাহপুর, আগুড়িয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এই সভার আয়োজন করা হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও এর আঞ্চলিক সংগঠন যমুনা রক্ষায় আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলুয়া, শাহপুর, আগুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়রত আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া আজিজুল হক সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন, ধরার উত্তরাঞ্চলের সমন্বয়ক জিয়াউর রহমান।
উপস্থিত ছিলেন যরার সদস্য সচিব খোরশেদ আলম, যরার সদস্য সংবাদকর্মী সৈয়দ ফজলে রাব্বী ডলারসহ বগুড়া ও সিরাজগঞ্জের ২০ জন পরিবেশকর্মী।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, রাবেয়া, মজিদা বেগম, নাহার বেগম, মো. শরিফুল ইসলাম, মো. গোলাম রব্বানী, আছমাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যদী ভাঙন এলাকার মানুষের কথা আমরা শুনতে চাই। এই কথাগুলো সরকারের উচ্চ মহলে পৌঁছে দিতে চাই। সেখান থেকে আমাদের একটি সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা বিশ্বাস করি।
বেকুচির স্থানীয় এনডিও পরশের নির্বাহী পরিচালক নাসিরুল হকের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ মানুষ নদী ভাঙন থেকে রক্ষার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park