1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ,সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১’ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে  স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী শুরু হয়। এর পরে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আসাদ আলী, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, বণিক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়াসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কুচকাওয়াজে অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park