1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন হাজী জুলহাস উদ্দিন।

সংবাদ সম্মেলনে ভুমি ক্রয়কৃত মালিক জুলহাস উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মুকুন্দগাঁতী আমার নিজ বসত বাড়ীতে ভবন নির্মাণ করিতেছি। ভবনের ১ম তলার ছাদ সম্পন্ন হওয়ার পর মুকুন্দগাঁতী বাজারের চাঁদাবাজ, সন্ত্রাসী, তার পেটুয়া বাহিনী দ্বারা নির্যাতনের স্বীকার হয়েছি। আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকী প্রদান করিয়া আসিতেছে। এমতবস্থায় আমি ও আমার পরিবারের জান মালের নিরাপত্তার স্বার্থে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রায় ৩০ বছর হলো এই ভূমি ক্রয় করে ভোগ দখল করে আসছি, তারা যদি জমি পায় তাহলে আদালতের মাধ্যমে রায় নিয়ে আসুক জমি দিতে আমাদের কোন আপত্তি নাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আরিফ খাঁন, ফয়সাল আহম্মেদ, হাজী জুলহাস উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,যমুনা টেলিভিশেনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বেলকুচি প্রেসক্লাবে ভুক্তভোগী বাক প্রতিবন্ধী মনিরুল ইসলাম ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেন তার বড় ভাই মোজাম্মেল হক। এরই প্রতিবাদে আজ ৩১ জানুয়ারি শুক্রবার সকালে হাজী জুলহাস উদ্দিন একই স্থানে সংবাদ সম্মেলন করেছেন।

# আল-আমিন হোসেন
বেলকুচি, সিরাজগঞ্জ।
৩১-০১-২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park