1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে প্রভাব খাটিয়ে জমি দখল করে  বাড়ির নির্মাণ করার অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বেলকুচিতে প্রভাব খাটিয়ে জমি দখল করে  বাড়ির নির্মাণ করার অভিযোগ

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ,সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রভাব খাটিয়ে  জমি দখল করে বাড়ির নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামের মৃত বাবার আলীর ছেলে হাছেন মন্ডল (৭৫) এর বিরুদ্ধে। বাড়ির নির্মাণ বন্ধ ও জমি ফিরে পেতে বেলকুচি থানায় লিখিত অভিযোগ দাযের করেছেন ভুক্তভোগী আতাউর রহমান।

আতাউর রহমান অভিযোগ করে বলেন, দেলুয়া মৌজার আর এস  ৬৭৯ খতিয়ান ও আর এস  ২৫৭২ দাগের ২৪৮ শতাংশের মধ্যে দৌহিত্র সুত্রে ২৭.৩০ শতাংশ পায়। কিন্তু আমি ১৮ শতাংশ ভোগ দখল করে আছি। কিন্তু হাছেন মন্ডল গং প্রভাব খাটিয়ে আমার বাকি শতক জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছে। আমি তাদের জমি মেপে বাড়ির নিমার্ণ  করার জন্য অনুরোধ করলেও তারা কথা শোনেনি বরং কোন কোথার তোয়াক্কা না করে দাপট দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। পরে ২ মার্চ বিকালে থানায় অভিযোগ করি।

এ বিয়ষে জানতে চাইলে অভিযুক্ত হাছেন মন্ডল বলেন, আমি এই দাগ থেকে ১৫ শতাংশ জায়গা ক্রয় করছি আমার কাছে জমির কাগজ আছে। জমি মেপে ঘর নির্মাণের কথা জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলেননি।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, জমি সংক্রান্ত বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। নির্মাণ কাজ বন্ধ রাখার নিদের্শ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park