1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! 

মোঃ সিরাজুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম,সিরাজগঞ্জ

বেলকুচিতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৩ মে সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম এ বাকী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী উপ পরিচালক আব্দুল মমিন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম প্রমুখ। উক্ত বিতর্ক অনুষ্ঠানে চুড়ান্ত পর্বে ” দূর্নীতি দমনে প্রতিকার নয়,প্রতিরোধই সর্বোত্তম পন্থা ” বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও বেলকুচি শিশু একাডেমি। বিতর্ক প্রতিযোগিতায় উভয় পক্ষই তাদের যুক্তিতর্ক বিচক্ষণ ভাবে উপস্থাপন করে।প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন অধ্যাপক আব্দুল আওয়াল, অধ্যাপক সুব্রত কুমার পাল এবং মোঃ নাজির উদ্দিন। বিচারকগণ উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে, বেলকুচি শিশু একাডেমি কে চুড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন ও সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয় কে রানার্সআপ হিসাবে নির্বাচিত করেন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বেলকুচি শিশু একাডেমির ছাত্রী ঐদ্রিলা সাহা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park