1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সন্ত্রাসী খুনি সাদিয়ানিদের হামলা ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচিতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সন্ত্রাসী খুনি সাদিয়ানিদের হামলা ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত বেলকুচির রাজপথ, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সন্ত্রাসী খুনি সাদিয়ানিদের বর্বরোচিত হামলা ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেলকুচি উপজেলা উলামা পরিষদ।

শনিবার দুপুরে ২৮শে ডিসেম্বর বেলকুচি বাহেলা আমান জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে মুকন্দগাঁতী চালা বাসস্ট্যান্ড বেলকুচি থানার সামনে দিয়ে মিছিল করে চালা কাঠেরপুল গিয়ে মিছিলটি শেষ হয়, সেখানে ৪ দফা দাবি পেশ করে বক্তব্য রাখেন বেলকুচি উলামা পরিষদের সদস্যরা।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, উলামা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সহসভাপতি মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল আলিম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ফরিদুল ইসলাম, মাওলানা ছানোয়ার হোসেন ও আলহাজ্ব মাওলনা নূরুল ইসলাম সহ আরও অনেকে।

বক্তব্যে বলেন ১৮ ডিসেম্বর বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে কাজ করতে যায় তাবলিগের বিভিন্ন পর্যায়ের সাথী ও ওলামায়ে কেরাম, দিনে কাজ শেষে রাতে কেউ ঘুমিয়ে যায় আবার কেউ ইবাদাতে নিমগ্ন হয়, এমন সময় গভীর রাত সাড়ে তিনটায় এসব মানুষের উপর রামদা ছুরিসহ বিভিন্ন রকম দেশী বিদেশি ধারালো অস্র নিয়ে নৃশংস ভাবে হামলা করে দিল্লির মৌলভী সা’দ এর অনুসারী সন্ত্রাসী ও উগ্র এতাআতী গোষ্ঠী।
আরও বলেন যারা রাতের অন্ধকারে অন্যায়ভাবে নিরহ মানুষদের হত্যা করতে পারে তারা কখনো তাবলিগের কর্মী হতে পারেনা, তাই কাদিয়ানী কাফের আর সাদিয়ানিকে মুনাফেক বলে বক্তব্য রাখেন তারা। এদের অতিদ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসি দাবি জানান বেলকুচি উপজেলা উলামা পরিষদের সদস্যরা। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার উলামা পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়, পরে মোনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত ঘোষনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park