1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচিতে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত

আরিফ,বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

২৮ অক্টোবরের খুনীদের এবং প্রশাসনে থাকা আওয়ামী দালালদের বিচারের দাবি।

আরিফ,বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেছেন, “বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে আমাদের ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা তার বিচারের জন্য এখনো হৃদয় কাঁদে। আমরা এই নির্মম হত্যাকান্ডের বিচার দাবী করছি।

আজ শুক্রবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলাস্থ ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উদ্যোগে ২৮,অক্টোবর -২০০৬ পল্টন হত্যাকান্ড ও সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা’র তান্ডবের প্রতিবাদ ও খুনীদের বিচারের দাবীতে আয়োজিত বিরাট প্রতিবাদ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবী জানন। বাংলাদেশ জামায়াতে ইসলামী,ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আমীর মাওঃ ছানোয়ার হোসাইনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আবুল হাসনাত মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলম। ধুকুরিয়াবেড়া ফাজিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,উপজেলা সেক্রেটারি মাওঃ আবুল হাশেম সরকার,সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,জামায়াত নেতা অধ্যাপক গোলাম আযম,অধ্যাপক মাজহারুল ইসলাম,মাওঃ আহসান হাবীব,মাওঃ গোলাম সারোয়ার,অধ্যাপক মাওঃ নুরনবী মন্ডল,অধ্যাপক মিজানুর রহমান বিশিষ্ট শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন ও উপজেলা শিবির সভাপতি এরশাদ আলী প্রমূখ।

প্রতিবাদ গণসমাবেশে বিশেষ অতিথি জেলা নায়েবে আমীর আলী আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত গণঅভ্যুত্থান যেন ফ্যাসিস্ট আওয়ামী ষড়যন্ত্রের মাধ্যমে ব্যর্থ না সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park