1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

জহুরুল ইসলাম-স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পঠিত

জহুরুল ইসলাম-স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের বেলকুচিতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার দেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আঃ মমিন (৩৫) নামে এক জন গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

শনিবার (১২ আক্টোবর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান।

গুরতর আহত মমিনের ভাই মান্নান জানান, আমার ভাই বাড়ীর সিমানায় প্রাচীর দেওয়ার সময় বাঁধাদিলে আমরা প্রতিহত করি। তখন তারা থানায় অভিযোগ দিয়ে এসে আসামিরা দেশীয় অস্ত্রে সঞ্জিত হয়ে মমিনের ঘর-বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এসময় মমিন বাঁধা দিলে তার উপর হামলা চালালে সে গুরতর আহত হয়। এখন সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছে।

এদিকে প্রতিপক্ষের শফিকুল ইসলাম শফি জানান, মমিন ও তার সহযোগীরা জোর করে আমার আত্মীয়ের জায়গা দখল করে সিমানা প্রাচীর তৈরি করতে গেলে পুরুষ মানুষ না থাকায় মহিলারা এগিয়ে যায়। তখন তাদের সিমানা প্রাচীর তৈরিতে বাঁধা দিলে মমিন ও তার সহযোগীরা এলোপাথাড়ি মারপিট করেন। এতে মহিলারা আহত হলে স্থানীয়রা তাদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় তাদের গায়ে পরিহিত স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকার কারণে আমি ওই সময় উপস্থিত ছিলাম না। তবে ঘটনাটি আহতদের কাছে থেকে জানতে পেরেছি।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান জানান, দেলুয়া গ্রামে মারামারির ঘটনায় আমরা উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের কথাও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park