1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বেলকুচিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজিত এ নৌকা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নদীর দুই তীরে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে এ নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বানী গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও পূর্বানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার (সোহেল), সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম,বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামানিক ও উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামানিক।
নৌকা বাইচ উপলক্ষে সকাল থেকেই নদীর দুই তীরে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের ঢল নামে। দুপুরের পর দর্শনার্থীদের উপস্থিতি আরও বেড়ে যায়। নদীর পাড়ে দাঁড়িয়ে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ নৌকা বাইচ উপভোগ করেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সুসজ্জিত নৌকাগুলো ঢাক-ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নদীর পানিতে দ্রুতগতিতে ছুটে চললে সৃষ্টি হয় মনোমুগ্ধকর দৃশ্য। নৌকার মাঝিদের বৈঠার ছন্দ, দর্শকদের উচ্ছ্বাস এবং বাদ্যযন্ত্রের শব্দে মুখরিত হয়ে ওঠে নদীর দুই পাড়। প্রিয় দল বা নৌকার পক্ষে দর্শকদের উল্লাস পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, নৌকা বাইচ গ্রামবাংলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংস্কৃতি। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় মানুষের মধ্যে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তিন দিনব্যাপী প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে রোববার বহুল প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হয়।
স্থানীয় দর্শনার্থীরা বলেন, একসময় বর্ষাকালে নদী-নালা ও খাল-বিলে নিয়মিত নৌকা বাইচ অনুষ্ঠিত হলেও বর্তমানে এ ধরনের আয়োজন অনেকটাই কমে গেছে। দীর্ঘদিন পর এমন বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন হওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে প্রতিযোগিতা উপভোগ করতে এসেছেন। এ ধরনের আয়োজন নিয়মিত হলে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মও গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
আয়োজক ও স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করা হলে বেলকুচির ঐতিহ্যবাহী নৌকা বাইচের সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি এ আয়োজন স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park