1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে আওয়ামী লীগের শোক র‌্যালী - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বেলকুচিতে আওয়ামী লীগের শোক র‌্যালী

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ,সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ,সিরাজগঞ্জ
শোকের মাস আগস্ট উপলক্ষে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের স্মরণে একটি শোক র‌্যালী উপজেলার প্রধান প্রদক্ষিণ করে। এই র‌্যালীর মাধ্যমে শোকর মাস শুরু করে স্থানীয় আওয়ামী লীগ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১ টায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার, বেলকুচি উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলনের নেতৃত্বে শোক র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালীটি প্রদক্ষিণ করে মুকুন্দগাঁতী বাজার যাত্রী ছাউনী এসে সমবেত হয় ও শোকের মাসের বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
শোক র‌্যালীতে অংশ নেয় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে শোক র‌্যালী প্রাণবন্ত করে তোলে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park