1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বুড়িমারী স্থলবন্দরে ভুটানের পাথরের আমদানী মূল্য কমানোর দাবীতে সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বুড়িমারী স্থলবন্দরে ভুটানের পাথরের আমদানী মূল্য কমানোর দাবীতে সংবাদ সম্মেলন

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

বুড়িমারী স্থলবন্দরে ভুটানের পাথরের আমদানী মূল্য কমানোর দাবীতে সংবাদ সম্মেলন

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভূটান থেকে পাথরের আমদানী মূল্য ১৬ ডলার থেকে কমিয়ে ১৫ ডলার করার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বুড়িমারী স্থলবন্দর আমদানিকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুর ১২ ঘটিকার সময় এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে । লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছী , তিনি বলেন, রকমভেদে পাথরের আমদানী মূল্য ১৫, ১৪ ও ১০ ডলারের বেশী হলে দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর বুড়িমারী স্থলবন্দরের আমদানীকারকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। প্রতিযোগিতা মূলক বাজারে টিকতে পাথরের উল্লেখিত আমদানী মূল্য করার দাবী জানান তিনি। অন্যথায় আগামী ১ লা ফেব্রুয়ারী থেকে সকল প্রকার পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব আমির হামজা, সিনিয়র সহ-সভাপতি জাকির সাদেক সওদাগর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট
০১৭৩৭০৩৩২৯৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park