
সেখ রিয়াজুদ্দীন– বীরভূম
আরজি কর কান্ডের প্রতিবাদে ও বিচাদের দাবিতে মঙ্গলবার কলকাতায় ছাত্রসমাজের ব্যানারে নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় কলকাতার বিভিন্ন এলাকায় । কলেজস্ট্রিট,সাঁতরাগাছি , হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা কার্যত রণক্ষেত্রের চেহেরা নেয় পুলিশ ও অভিযানকারীদের খন্ডযুদ্ধে ।ছাত্রদের উপর লাঠিচার্জ সহ গ্রেফতার করার প্রতিবাদে পরদিন অর্থাৎ বুধবার রাজ্যজুড়ে ১২ঘন্টার বনধ ডাকে বিজেপি । সেই মতো সকালে বীরভূমের রামপুরহাট স্টেশনে ডাউন বর্ধমানগামী লোকাল ট্রেন আটকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।পুলিশ এসে বিক্ষোভকারীদের হটিয়ে স্বাভাবিক করে চলাচল । অন্যদিকে মল্লারপুরে ১৪নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মীরা । পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলে বাকবিতন্ডার মধ্যে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা । এরপর লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ । একইচিত্র বোলপুর, দুবরাজপুর,সাইথিয়া সহ সদর সিউড়িতেও, বনধের সমর্থনে স্থানীয় নেতৃত্বরা কর্মীদের সাথে নিয়ে মিছিল বের করেন । যদিও জেলাজুড়ে বনধের মিশ্রপ্রভাব কিছু দোকানপাট বন্ধ থাকলেও সরকারী দপ্তর, পরিবহন থেকে দোকানবাজার ছিল সম্পূর্ণ খোলা । যদিও আজকে বিজেপির ডাকা বনধ অসফল করতে গতকাল জেলাজুড়ে বিভিন্ন প্রান্তে মিছিল করে শাসকদল তৃণমূল।এদিন ও তৃনমূল কংগ্রেস বন্ধের বিরোধিতা করে জেলার প্রতিটি অঞ্চল, ব্লক, শহর সহ সর্বত্র মিছিলের খবর পাওয়া যায়।