1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুর ঢাকা মোড়ে সেনাবাহিনীর অবস্থানে শৃঙ্খলা বিরাজমান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিরামপুর ঢাকা মোড়ে সেনাবাহিনীর অবস্থানে শৃঙ্খলা বিরাজমান

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌরশহরের ঢাকা মোড় এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাঁদের প্রতিদিনের অভিযানের ন্যায়  অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য‌ নিধন অভিযান, সন্ত্রাস চাঁদাবাজ রুধ সহ যানযট নিরসন, বেপরোয়া মোটর সাইকেল চালনা, অবৈধ চোরা চালান বন্ধ,যানবাহনে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসময় বিরামপুর পৌরশহরের ব্যস্ততম ও যানজটযুক্ত এলাকা ঢাকা মোড়ে শৃঙ্খলা বিরাজমান ছিল।

শনিবার (১৯ এপ্রিল) আনুমানিক দুপুর ১২ ঘটিকায় বিরামপুর পৌরশহরের ব্যস্ততম ও যানজটযুক্ত এলাকা ঢাকা মোড়ে বাংলাদেশ সেনাবাহিনী দিনাজপুর মধ্যপারা আর্মি ক্যাম্পে সেভেন হর্স এর মেজর আরমান ইবনে ইদ্রিস এর নেতৃত্বে সেনাবাহিনী সদস্যরা তাঁদের অভিযান চালায়। অভিযানে বিভিন্ন ঢাকাগামী বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। রাস্তার পাশে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা অটোরিকশা, ভ্যান ও যাত্রীবাহী বাসগুলোকে শৃঙ্খলাবদ্ধ ও নির্ধারিত স্থানে যাত্রী উত্তোলনে পরামর্শ দেন। হেলমেটবিহীন মোটরসাইকেল ও নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি না চালানোর জন্য অনুরোধ করেন।বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো।

দিনাজপুর মধ্যপাড়া আর্মি ক্যাম্পে ও সেভেন হর্স এর মেজর আরমান ইবনে ইদ্রিস জানান , যেকোনো বড় ধরনের নাশকতা মূলক ঘটনা ঘটার পূর্বে সেনাবাহিনী কর্তৃক তা প্রতিহত করা সম্ভব হয়েছে।দিনাজপুর মধ্যপারা আর্মি ক্যাম্পে এর উদ্দোগে সেনাবাহিনী প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য‌ নিধন অভিযান, সন্ত্রাস চাঁদাবাজ রুধ সহ যানযট নিরসন, বেপরোয়া মোটর সাইকেল চালনা, অবৈধ চোরা চালান বন্ধ সহ যানবাহনে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাছাড়া সাধারণ যাত্রীগণের যানজটমুক্ত ভ্রমনের জন্য নিরলস ভাবে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।সেনাবাহিনীর এই চলমান ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park